ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৩৬ পয়েন্ট, চট্টগ্রামে ১৫২ পয়েন্ট
নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গত রোববারের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে দুই স্টক এক্সচেঞ্জে। ফলে সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৩৬ পয়েন্ট
দিনের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৫৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক ২৬ পয়েন্ট কমে যায়। তবে এক ঘন্টা শেষে সূচক বাড়ে ১৭ পয়েন্ট। এর পর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টিরই দাম কমেছে, বেড়েছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা রোববারের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১৫২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৩টির দাম কমেছে, বেড়েছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। রোববার সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা
গতকালের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া বিএসসি, পদ্মা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল টিউবস, বিএটিবিসি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।