ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে ধীর গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার কিছুটা ধীর গতিতে লেনদেন চলছে। পাশাপাশি সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৬০৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, বিএসসি, লাফার্জ সুরমা সিমেন্ট, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল টিউবস, জিকিউ বলপেন, বিএসসিসিএল, কাশেম ড্রাইসেল, অ্যাটলাস বাংলাদেশ প্রভৃতি।