ঢাকাএভের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব আহরণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা আনবে ঢাকা-রাজশাহী-রংপুর কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের (ঢাকাএভ) মাঠ পর্যায়ের কর্মকর্তারা। একই সঙ্গে সরকার নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ের মাধ্যমে রূপকল্প-২০২১ বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালনেরও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি কাজী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল আলমের পরিচালনায় ৭ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর নবীন সহকারী রাজস্ব কর্মকর্তাদের নবীনবরণ অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান অর্থমন্ত্রীর পক্ষে সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা পদবি পরিবর্তন করে আগের সমন্বিত পদবি কাস্টমস ইন্সপেক্টর ও কাস্টমস সুপারিনটেনডেন্ট পুনর্বহালের ঘোষণা দেন। সভায় বাকাএভের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, ঢাকাএভের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, বাকাএভের সাংগঠনিক সচিব মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি