প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আজ বৃহস্পতিবার থেকে ‘টেকসই উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণ (টিভিইটি)’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলম্বো প্ল্যান স্টাফ কলেজের সদস্যভুক্ত ১৭টি দেশসহ অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিচ্ছেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি), ম্যানিলা যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে। বিজ্ঞপ্তি