ঢাকায় উড়াল শুরু ওমান এয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পরে এবার রাজধানী ঢাকার আকাশে উড়তে শুরু করেছে ওমান এয়ার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের এই জাতীয় বিমান সংস্থার উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। বিমান সংস্থাটি প্রাথমিকভাবে ঢাকা–মাসকট পথে ২৩০ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সপ্তাহে রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবারে চারটি এবং ১ ডিসেম্বর থেকে সোম ও বুধবারে আরও দুটি ফ্লাইট যোগ হবে।
বিজ্ঞপ্তি