ঢাকায় এপ্রিলে পর্যটন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বাদশ আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-২০১৫। দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর এ মেলার আয়োজন করছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এ মেলায় দেশি-বিদেশি জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, টুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলাকালে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, টুর প্যাকেজ, হোটেল রুমের ওপর বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে। ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যটন মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তি