ঢাকায় এমিরেটসের ফ্লাইট বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইনস ঢাকায় তাদের ফ্লাইট বা উড্ডয়নসংখ্যা বাড়িয়েছে। বর্তমানে ঢাকা-দুবাই পথে প্রতিদিন তিনটি করে
ফ্লাইট চলাচল করছে বিমান সংস্থাটির।
গত রোববার থেকে অতিরিক্ত দুটি ফ্লাইট যুক্ত হয়েছে।
নতুন ফ্লাইট ইকে-৫৮৭ প্রতি রোববার ও সোমবার ঢাকা থেকে সন্ধ্যা ৭.১০ মিনিটে ছেড়ে স্থানীয় সময় রাত ১০.১০ মিনিটে দুবাই অবতরণ করবে। এমিরেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান বলেন, ‘যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতেই ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৈনিক তিনটি ও সপ্তাহে ২১টি ফ্লাইট থাকায় বাংলাদেশি যাত্রীরা এখন ভ্রমণ পরিকল্পনা করার ক্ষেত্রে বেশি স্বাধীনতা ভোগ করবেন। এ ছাড়া ভায়া দুবাই উত্তর আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ভ্রমণে আগের চেয়ে ভালো সংযোগ পাবেন।’