ঢাকায় চার দিনব্যাপী থাই মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড সপ্তাহ বা থাইল্যান্ড উইক নামে ঢাকায় থাই মেলা শুরু হয়েছে। চার দিনব্যাপী এ মেলা গতকাল বুধবার শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলবে।
ঢাকায় রয়েল থাই দূতাবাস এবং থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগ এ মেলার যৌথ আয়োজক।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গতকাল এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে রপ্তানি হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের পণ্য। অথচ ওই বছর দেশটি থেকে ৭৪ কোটি ১০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় থাইল্যান্ডের ৫১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলবে ২৮ মার্চ পর্যন্ত। গতকাল ও আজ বৃহস্পতিবার ব্যবসায়ীদের জন্য থাকলেও আগামী দুই দিন এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।