ঢাকায় ভারতীয় বস্ত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ ও ৩০ সেপ্টেম্বর ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে ভারতীয় টেক্সটাইল প্রদর্শনী—ইনটেক্সপো বাংলাদেশ। ভারতের সিনথেটিক অ্যান্ড রেয়ন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসআরটিইপিসি) ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এই আয়োজনে সহায়তা করছে। ভারতের শীর্ষস্থানীয় ২৩টি প্রস্তুতকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান প্রদর্শনীতে বিভিন্ন টেক্সটাইল পণ্য প্রদর্শন করবে।