প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে দুই দিনব্যাপী ‘ফ্রান্স ট্রেড শো’ বা ফরাসি পণ্যমেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্র ও শনিবার। এতে দুই দেশের টেলিযোগাযোগ, বস্ত্র, ভ্রমণ-পর্যটন, বিদ্যুৎ ও কসমেটিকস বা প্রসাধনীসহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে। ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিআইএফবি) মেলাটির আয়োজন করছে। এতে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে সংগঠনটি মনে করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের দিক থেকে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সের অবস্থান তৃতীয়।
বিজ্ঞপ্তি