ঢাকায় সৌর ও নির্মাণশিল্প প্রযুক্তির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নবায়নযোগ্য সৌরজ্বালানি ও স্থাপত্য অবকাঠামো নির্মাণশিল্পের প্রযুক্তি প্রদর্শনী। এক্সপোনেট এক্সিবিশন প্রদর্শনীটির আয়োজন করেছে।
ষষ্ঠবারের মতো আয়োজিত এ প্রদর্শনীর পাশাপাশি চলছে ষষ্ঠ আন্তর্জাতিক সোলারটেক, পঞ্চম আন্তর্জাতিক পাওয়ারটেক ও চতুর্থ আন্তর্জাতিক গ্রিনবিল্ড বাংলাদেশ নামের আরও তিনটি প্রদর্শনী। বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
এক্সপোনেট এক্সিবিশনের এমডি রাশেদুল হক বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা তঁাদের সনাতন কারখানাগুলোকে আধুনিকায়নের জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবেন। প্রদর্শনীটি কাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।