ঢাকায় স্ট্যানচার্টের আঞ্চলিক সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় কনওয়াল
অজয় কনওয়াল

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দক্ষিণ-পূর্ব এশিয়া বা আসিয়ান অঞ্চল ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজয় কনওয়াল এক সংক্ষিপ্ত সফরে ঢাকা এসেছেন। সফরকালে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে বৈঠক করবেন। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ট্যানচার্টের আসিয়ান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং প্রধান ভারত পাদমানাভান। বিজ্ঞপ্তি