প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের হোন্ডা মোটরসাইকেল ব্যবহারকারীদের আরও উন্নত ও পর্যাপ্ত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে (এফডিসি রেলক্রসিংয়ের পাশে) একটি থ্রিএস সেন্টার (সেলস, সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস) উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সেন্টারটির উদ্বোধন করেন বাংলাদেশ হোন্ডা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োইচি মিজুটানি। এ সময় উপস্থিত ছিলেন উইংস বিডি লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রশিদ ভুঁইয়াসহ হোন্ডার ঊর্ধ্বতন কর্মকর্তারা। উইংস বিডি লিমিটেডকে রাজধানীতে বাংলাদেশ হোন্ডা লিমিটেডের প্রধান ডিলার হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি।