ঢাকার আদাবরে আরএফএলের বেস্ট বাই আউটলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহস্থালিতে ব্যবহার্য প্লাস্টিক পণ্য, কাস্ট আয়রন ও পিভিসিসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল ঢাকার মোহাম্মদপুরের আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটিতে (থানার পাশে) একটি আরএফএল বেস্ট বাই আউটলেট খুলেছে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহেমদ সম্প্রতি এ বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন।
এ সময় বেস্ট বাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা নবনুর ইসলাম খান, সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) আল্লামা মুর্শিদ মুনিম, বিক্রয় ব্যবস্থাপক শহিদুল ইসলাম, উন্নয়ন ব্যবস্থাপক রবিউল হাসান, ব্র্যান্ড ব্যবস্থাপক মেহেদী হাসান কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও ৩৬টি ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ রয়েছে। বিজ্ঞপ্তি।