ঢাকার আশকোনায় ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণখানের আশকোনায় ভূঁইয়া শপিং কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১০২তম শাখা খোলা হয়েছে। ডিবিবিএলের এই শাখাও শুরু থেকেই গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গতকাল রোববার শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক রিটেইল ও করপোরেট গ্রাহকদের এটিএম কার্ডের সেবাসহ নানাবিধ ব্যাংকিং পণ্য ও আর্থিক সেবা দিয়ে আসছে। এ ছাড়া শাখা নেটওয়ার্কের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এটিএম নেটওয়ার্ক ও ফাস্ট ট্র্যাক স্থাপনের মাধ্যমেও ডিবিবিএল ব্যাংকিং সেবা প্রদান করছে।তাবরেজ আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংক বর্তমানে দেশের ১৭ লাখ গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। বিজ্ঞপ্তি।