ঢাকার উত্তরখানে ইউসিবিএলের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরখানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১১২তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া গত মঙ্গলবার শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ও এম শহিদুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদ, মীর্জা মাহ্মুদ রফিকুর রহমান, শাহেদ জালাল চৌধুরী, এম এ আবদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এম শাহজাহান ভূঁইয়া বলেন, ‘উৎকর্ষ ব্যাংকিং সেবার পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত নানা কর্মকাণ্ডেও নিয়োজিত রয়েছে ইউসিবিএল।’বেসরকারি ব্যাংক হিসেবে ইউসিবিএল ১৯৮৩ সালে যাত্রা শুরু করে। দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে এ ব্যাংক গ্রাহকদের সেবা দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।