ঢাকার উত্তরা ও ধানমন্ডিতে বার্জার হোম ডেকোরের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের হোম ডেকোরের দুটি নতুন শাখা সম্প্রতি ঢাকার ধানমন্ডি ও উত্তরায় যাত্রা শুরু করেছে। এখন থেকে ক্রেতারা এ দুটি সুবিধাজনক জায়গায় বার্জার হোম ডেকোরের সেবা নিতে পারবে।এ ছাড়া ঢাকার বনানী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও সিলেটে বার্জার হোম ডেকোরের আরও পাঁচটি শাখা রয়েছে।বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এ শাখা দুটির উদ্বোধন করেন। নতুন এ শাখা দুটি বার্জার হোম ডেকোরের সেবা নিতে ক্রেতাদের আরও উত্সাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মহসীন হাবীব চৌধুরী, মহাব্যবস্থাপক (ডেকোরেটিভ) আবু আবেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।ক্রেতাদের জন্য বার্জার হোম ডেকোর, বার্জার ইলিউশনস, পছন্দের কালার স্কিম, রং করার সঠিক পদ্ধতিসহ অভিজ্ঞতাসম্পন্ন পেইন্টার ও ডিলার নির্বাচনে উপযুক্ত পরামর্শ ও সেবা দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।