ঢাকার উত্তরায় পিৎজা হাট ও কেএফসির দুটি আউটলেটের যাত্রা শুরু
ঢাকার উত্তরায় গতকাল বৃহস্পতিবার থেকে পিৎজা হাটের পঞ্চম ও কেএফসির ১১তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ পিৎজা হাট ও কেএফসির নতুন দুটি আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ট্রান্সকম ফুডসের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী, অভিনেত্রী ও মডেল বন্যা মির্জা, মুনমুন ও শারমিন লাকি এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।আক্কু চৌধুরী বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে ভোক্তাদের সেরা মান, চমৎকার সেবা ও অনন্য ডাইনিং অভিজ্ঞতা দিতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’ঢাকার গুলশানে ২০০৩ সালে ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট চালুর মধ্য দিয়ে দেশে পিৎজা হাটের যাত্রা শুরু হয়। এরপর ২০০৫ সালে চট্টগ্রামে দ্বিতীয়, ২০০৮ সালে ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডে তৃতীয় এবং ২০০৯ সালে ঢাকার বেইলি রোডে চতুর্থ আউটলেট চালু হয়।অন্যদিকে ২০০৬ সালে ঢাকার গুলশানে যাত্রা শুরু হয় কেএফসির। উত্তরা ছাড়া কেএফসির অন্য ১০টি আউটলেট যথাক্রমে ঢাকার গুলশান, বনানী, বেইলি রোড, ধানমন্ডি, নিউ ইস্কাটন রোড, পুরানা পল্টন, মিরপুর ও পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এবং চট্টগ্রামের লালখান বাজার ও কক্সবাজারের কলাতলিতে অবস্থিত।দেশে পিৎজা হাট ও কেএফসি পরিচালনা করছে ট্রান্সকম ফুডস লিমিটেড। এটি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকমের একটি অঙ্গপ্রতিষ্ঠান।এদিকে কেএফসি সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। সে অনুযায়ী এই বছর থেকে কেএফসি মহিলা সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করবে। বিজ্ঞপ্তি।