ঢাকার এলিফ্যান্ট রোডে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক ঢাকার ড. কুদরত-ই-খুদা রোডের (এলিফ্যান্ট রোড) অনন্ত প্লাজায় একটি শাখা খুলেছে। ব্যাংকের পরিচালক তামারা হাসান আবেদ গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, এই নতুন শাখাটি ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে। সৈয়দ মাহবুবুর রহমান জানান, এই বছর দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের কমপক্ষে আরও ২০টি শাখা খোলার ইচ্ছে আছে। বিজ্ঞপ্তি।