ঢাকার ওয়েস্টিন হোটেলে ইবিএলের এটিএম বুথ ও প্রায়োরিটি লাউঞ্জ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ঢাকার গুলশানে অবস্থিত ওয়েস্টিন ঢাকা হোটেলে সম্প্রতি সপ্তম প্রায়োরিটি লাউঞ্জ ও ৬২তম এটিএম বুথ উদ্বোধন করেছে।এই লাউঞ্জ ও এটিএম বুথটির উদ্বোধন করেন ইবিএলের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী। এ সময় ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান, প্রায়োরিটি ব্যাংকিংয়ের প্রধান সাইদুল আমিন ও বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।