ঢাকার কর অঞ্চল-৫ এলাকায় স্পট অ্যাসেসমেন্ট হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে কর অঞ্চল-৫ ঢাকার সার্কেল-৪৮-এর আওতাধীন এলাকার স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়।বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৫ ঢাকার অতিরিক্ত কর কমিশনার বেগম শাহীন আক্তার।উপকর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ২০৩ জন করদাতা চার লাখ ৩২ হাজার টাকা আয়কর প্রদান করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কর কমিশনার বেগম মাহবুবা হোসাইন, যুগ্ম কর কমিশনার মো. মোস্তফা, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. আমির হোসেন, মহাসচিব এম এ কাদের কিরণ প্রমুখ। বিজ্ঞপ্তি।