ঢাকার কল্যাণপুরে এনসিসি ব্যাংকের এটিএম বুথ চালু
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড ঢাকার কল্যাণপুরে একটি নতুন কিউ-ক্যাশ এটিএম বুথ চালু করেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, এ কে এমডি সিদ্দিক; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী; কার্ড বিভাগের প্রধান মামুন-অর রশিদ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান তপন কান্তি সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন এ বুথের মাধ্যমে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা বিনামূল্যে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স জানা, ইউটিলিটি বিল পরিশোধ, হিসাবের সংক্ষিপ্ত বিবরণী জানা এবং পিন নম্বর পরিবর্তন করা ইত্যাদি সুযোগ উপভোগ করতে পারবেন। এ ছাড়া কিউ-ক্যাশ এবং ভিসা ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরাও এটিএম বুথটি থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। বিজ্ঞপ্তি।