প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় গত সোমবার ব্যাংক এশিয়ার ১০৫তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম শাখার উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লকিয়ত উল্লাহ, পরিচালক এম ইরফান সাঈদ, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এ শাখায় রয়েছে অনলাইন ব্যাংকিং ও এটিএমসহ আধুনিক সব ব্যাংকিং-সুবিধা। বিজ্ঞপ্তি