ঢাকার কাপ্তানবাজারে করদাতা শনাক্তকরণ সংখ্যা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কাপ্তান বাজারে গত সোম ও মঙ্গলবার এক স্পট অ্যাসেসমেন্ট বা তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান থেকে স্বল্প ও মধ্যম আয়ের ব্যবসায়ী-পেশাজীবীরা নতুনভাবে করদাতা শনাক্তকরণ সংখ্যা (টিআইন) গ্রহণ এবং আয় নির্ধারণসহ আয়কর দেন। তাঁরা আগামী দুই বছর একই হারে আয়কর দেবেন।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন করদাতা অনুসন্ধান ও করের বিস্তৃতির আওতায় আনয়নের অংশ হিসেবে কর অঞ্চল-৭ ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনে কার্যক্রটিমর আয়োজন করে। এ কার্যক্রমের উদ্বোধন করেন কর অঞ্চল-৭-এর কমিশনার সনজিত কুমার বিশ্বাস। এই কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার এ টি এম সাইফুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।সনজিত কুমার বিশ্বাস দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঠিকভাবে আয় প্রদর্শনের মাধ্যমে আয়কর পরিশোধের আহ্বান জানান।মো. আবদুল মালেক স্বল্প ও মধ্যম আয়ের ব্যবসায়ী-পেশাজীবীদের তাৎক্ষণিক মূল্যায়নের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলসহ আয়কর পরিশোধ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।