ঢাকার গুলশানে শতরূপা ডিপার্টমেন্ট স্টোরের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান-১-এর ৭ নম্বর রোডে সম্প্রতি শতরূপা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শতরূপা ডিপার্টমেন্ট স্টোরের একটি শাখা উদ্বোধন করা হয়েছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে শতরূপার নতুন এ শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন এবং সাবেক সাংসদ সিরাজুল ইসলাম। এ সময় শতরূপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জে এল ভৌমিকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শতরূপার এই ডিপার্টমেন্ট স্টোরে সব বয়সের ছেলেমেয়ের সালোয়ার-কামিজ, শার্ট, প্যান্ট, ফতুয়া, গেঞ্জি, টি-শার্ট ও থানকাপড় ইত্যাদি পাওয়া যাবে। সেই সঙ্গে আছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ, টেলিভিশন, এয়ারকুলার ও ফ্যানসহ যাবতীয় ইলেকট্রনিকস পণ্য। বিজ্ঞপ্তি।