ঢাকার গেন্ডারিয়ায় ইসলামী ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গেন্ডারিয়ায় দয়াগঞ্জ চৌরাস্তায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৫৬তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়।ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য দেন ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের প্রধান মোহাম্মদ নুরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আ. কাদের সরদার, ওয়ার্ড কমিশনার মনি বেগম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আবদুর রাহীম, ব্যবসায়ী আবুল কাশেম, ধোলাইখাল ব্যবসায়ী সমিতির সভাপতি সানি মাহতাব এবং অর্কিড হোটেলের স্বত্বাধিকারী আবদুল খালেক। বিজ্ঞপ্তি।