ঢাকার তেজগাঁওয়ে ডাচ্-বাংলা ব্যাংক শাখা খুলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার তেজগাঁও শিল্প এলাকার ৩১৫/বি শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে গতকাল বুধবার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১২৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী-শিল্পপতিরা উপস্থিত ছিলেন।কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক বর্তমানে সারা দেশে দুই হাজার ৩৬৬টি এটিএম ও ২৩৫টি ফাস্ট ট্রাকের মাধ্যমে ২৭ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে।এ ছাড়া রিটেইল ও করপোরেট গ্রাহকদের নানা ধরনের আর্থিক সেবা প্রদান করে আসছে ডিবিবিএল। এ ছাড়া ৩৬০ উপজেলায় ডিবিবিএলের মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি।