ঢাকার দক্ষিণখানে এনসিসি ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণখানে অনলাইন-সুবিধাসহ এনসিসি ব্যাংক লিমিটেডের ৯২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বুধবার দক্ষিণখানে আনুষ্ঠানিকভাবে শাখার কার্যক্রম উদ্বোধন করেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুস সালাম।অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান এবং টি এম ফারুক চৌধুরী, দক্ষিণখান ইউনিয়নের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।