ঢাকার দনিয়ায় পূবালী ব্যাংকের ৩৯৩তম শাখা উদ্বোধন
গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা ও অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদানের প্রত্যয় নিয়ে ঢাকার দনিয়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ৩৯৩তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার। ব্যাংকের পরিচালকদের মধ্যে আহমদ শফি চৌধুরী ও মোহাম্মদ কবিরুজ্জামান ইয়াকুব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী।এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, মহাব্যবস্থাপক এম এ জোবায়ের ও শেখ গোলাম মোহাম্মদ, ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চলপ্রধান মহাব্যবস্থাপক মোহাম্মদ হালিমুজ্জামানসহ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। হাফিজ আহমদ মজুমদার বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বিজ্ঞপ্তি।