ঢাকার দোহারে ইস্টার্ন ব্যাংকের শাখা চালু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নিকটবর্তী দোহারে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৫১তম শাখা চালু করা হয়েছে। জয়পাড়া কলেজ রোডে অবস্থিত শাখাটিতে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং-সুবিধা দেওয়া হবে।গত বৃহস্পতিবার গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় ইবিএলের চেয়ারম্যান মো. নূর আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, প্রশাসন বিভাগের প্রধান আবদুস সালাম, হেড অব ব্রাঞ্চেস্ মো. মূসা, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং জিয়াউল করিম, হেড অব কার্ডস নাজিম আনোয়ার চৌধুরী, হেড অব এনআরবি ব্যাংকিং মো. তৌফিকুল আলম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ইস্টার্ন ব্যাংক চলতি বছরের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে আরও আটটি শাখা খোলার পরিকল্পনা হাতে নিয়েছে। বিজ্ঞপ্তি।