ঢাকার পুরানা পল্টনে নবম আউটলেট চালু করল কেএফসি
রাজধানীর ৬৮ পুরানা পল্টনে (২৫, কমরেড মনি সিং সড়ক) আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ কেএফসির নবম আউটলেট চালু করা হয়েছে।পল্টন মোড় থেকে মতিঝিলের দিকে একটু এগোলেই ওভারব্রিজের ঠিক আগে ডান পাশে কেএফসির নতুন এই আউটলেটের অবস্থান।আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরীসহ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।আক্কু চৌধুরী বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পল্টন একটি অন্যতম নাম। বাংলাদেশ নামের রাষ্ট্র গঠনেও পল্টনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ঐতিহাসিক স্থানে কেএফসির নতুন আউটলেট চালু করতে পেরে আমরা গর্বিত। আমি নিশ্চিত, পল্টনের অধিবাসীরা আমাদের এই প্রয়াসকে স্বাগত জানাবেন। বন্ধু বা পরিবার-পরিজনকে নিয়ে কেএফসির বিশ্বমানের খাবার ও দ্রুততম সেবা উপভোগের জন্য আমি প্রত্যেক ঢাকাবাসীকে কেএফসিতে সাদর আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস, চমৎকার পরিবেশে কেএফসির সুলভমূল্যের সুস্বাদু খাবারগুলো ভোক্তাদের অবশ্যই বিমোহিত করবে।’অনুষ্ঠানে উপস্থিত তারকারা পুরানা পল্টনে কেএফসির আউটলেট উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদেরই একজন বলেন, ‘পুরানা পল্টনের ব্যস্ত নাগরিকদের কাছে কেএফসি হবে কিছুক্ষণের জন্য ভিন্ন এক স্বাদের দুনিয়ায় বিচরণের জায়গা।’ তিনি আরও বলেন, ‘মজার স্বাদ ও সতেজ খাবারের জন্য বিশ্বব্যাপী কেএফসি সবার পছন্দের এক নাম। ব্যস্ত পল্টনবাসীর মনোরঞ্জনে এমন একটি আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট চালু করার উদ্যোগ নেওয়ার জন্য ট্রান্সকম ফুডসকেও আমাদের আন্তরিক অভিনন্দন।’কেএফসি ২০০৬ সালে ঢাকার গুলশানে যাত্রা শুরু করে। বর্তমানে পল্টন ছাড়াও ঢাকা ও চট্টগ্রামে কেএফসি আটটি চেইন রেস্তোরাঁ পরিচালনা করছে। এসব আউটলেট ঢাকার গুলশান, বনানী, বেইলি রোড, ধানমন্ডি, নিউ ইস্কাটন রোড, মিরপুর ও লক্ষ্মীবাজার এবং চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত।বাংলাদেশে কেএফসি পরিচালনা করছে ট্রান্সকম ফুডস লিমিটেড। এটি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ট্রান্সকমের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কেএফসি ছাড়াও ট্রান্সকম ফুডস বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট পিৎজা হাটও পরিচালনা করে, যেটি ২০০৩ সালের ৬ ডিসেম্বর গুলশানে যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি।