ঢাকার প্রগতি সরণিতে এনসিসি ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বাড্ডা এলাকার প্রগতি সরণিতে সম্প্রতি এনসিসি ব্যাংক লিমিটেডের ৬৫তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশীদ এমপি, নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসিন, অডিট কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল এম ওয়াজিউল্লাহ ভূঁইয়া, পরিচালক তোফাজ্জল হোসেন, এ এস এম মাঈন উদ্দিন মোনেম, মোস্তাফিজুর রহমান, আলহাজ নূরুন নেওয়াজ ও দীন এম রানা এবং উদ্যোক্তা এম এ কাশেম ও আনোয়ার পাশাসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।