ঢাকার প্রগতি সরণিতে মার্কেন্টাইল ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রগতি সরণিতে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৪৭তম শাখা ও ১৮তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।নতুন শাখা ও এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের সেকেন্ড ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক আহেমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল জলিল। এতে সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ফার্স্ট ভাইস চেয়ারম্যান এম এস আহসান, অডিট কমিটির চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, পরিচালক এম আমান উল্লাহ, মোরশেদ আলম ও মোশাররফ হোসেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল চৌধুরী এবং প্রগতি সরণি শাখার ব্যবস্থাপক ফারুক ইকবাল উপস্থিত ছিলেন।মো. আব্দুল জলিল বলেন, দক্ষ জনশক্তি এবং উন্নত প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিংসেবার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে মার্কেন্টাইল ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। বিজ্ঞপ্তি।