ঢাকার ফুলবাড়িয়ায় স্পট অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত
ঢাকার ফুলবাড়িয়ায় সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে করের আওতা সম্প্রসারণ ও নতুন করদাতাদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ঢাকায় কর অঞ্চল-১-এর ব্যবস্থাপনায় স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর প্রশাসন ও পরিচালনা) মো. বশির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন কর অঞ্চল-১, ঢাকার কর কমিশনার এম এ কাদের সরকার।স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচির আওতায় ২৭০ জন করদাতা মোট পাঁচ লাখ ৪২ হাজার টাকা আয়কর পরিশোধ করেন। মো. বশির ও এম এ কাদের সরকার ওই কর্মসূচিতে অংশগ্রহণকারী নতুন করদাতাদের আয়কর সনদ প্রদান করেন।ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল-১, ঢাকার অতিরিক্ত কর কমিশনার নাহার ফেরদৌসী বেগম, অতিরিক্ত কর কমিশনার হুমায়রা সাঈদা, পরিদর্শী যুগ্ম কর কমিশনার নাফিসা খান এবং এ কে এম হাসানুজ্জামান। বিজ্ঞপ্তি।