ঢাকার বনশ্রীতে পূবালী ব্যাংকের ৩৮৪তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বনশ্রীতে সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের ৩৮৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক আহমদ শফি চৌধুরী ও এম ফয়জুর রহমান শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী।আহমদ শফি চৌধুরী বলেন, পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ঢাকার বনশ্রীতে শাখাটি নেওয়া হয়েছে। তিনি এলাকার ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার মানুষকে ব্যাংকের আধুনিক সেবা গ্রহণের আহ্বান জানান।অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক শফিউল আলম খান চৌধুরী, মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র বিশ্বাস এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।