ঢাকার বারিধারায় স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কর অঞ্চল-৫-এর ৫৫ নম্বর সার্কেলের আওতাধীন এলাকায় গতকাল মঙ্গলবার এক ‘স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের’ উদ্বোধন করা হয়। এতে ১১১ জন করদাতা দুই লাখ ২২ হাজার টাকার আয়কর প্রদান করেন।বারিধারা নতুন বাজার দোকান মালিক সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার কর অঞ্চল-৫-এর যুগ্ম কমিশনার ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী।সহকারী কর কমিশনার ইরিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপকর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম ও সহকারী কর কমিশনার হাছিনা আক্তার। এতে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বীর প্রতীকসহ স্থানীয় ব্যবসায়ী ও করদাতারা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।