ঢাকার মগবাজারে ব্যাংক এশিয়ার শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে সম্প্রতি ব্যাংক এশিয়ার ৪৩তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা এ নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম, পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। এ ব্যাংক গ্রাহকদের কাছে ইসলামি ব্যাংকিং, ব্রোকারেজ, এসএমই ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিংসেবা পৌঁছে দিচ্ছে। বিজ্ঞপ্তি।