ঢাকার মিরপুর রোডে ইউসিবির ১২০তম শাখা চালু
ঢাকার ধানমন্ডির মিরপুর রোডে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১২০তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে গত রোববার শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কাজী এনামুল হক ও ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউসিবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, এম শহিদুল ইসলাম ও মির্জা মাহমুদ রফিকুর রহমান; উপব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদ, মোহাম্মদ শওকত জামিল ও মো. তরিকুল আজমসহ প্রধান কার্যালয় ও ঢাকার বিভিন্ন শাখার কর্মকর্তারা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ব্যাংকের চেয়ারম্যান বলেন, ইউসিবিএল উৎকর্ষ ব্যাংকিং-সেবার পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ-সংক্রান্ত নানা কর্মকাণ্ডেও নিয়োজিত রয়েছে। তিনি ভবিষ্যতে ব্যাংকের সেবার পরিধি আরও বাড়াতে সবার সহযোগিতা কামনা করেন। শাহজাহান ভূঁইয়া বলেন, ‘সময়ের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ব্যাংকিং পরিষেবায় বৈচিত্র্য এসেছে। সেজন্য সময়ের পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি। বিজ্ঞপ্তি।