ঢাকার মোহাম্মদপুরে আইএফআইসি ব্যাংক ৯৮তম শাখা খুলেছে
ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে গতকাল সোমবার আইএফআইসি ব্যাংকের ৯৮তম শাখার যাত্রা শুরু হয়েছে।শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় ব্যাংকের পরিচালক মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মতি-উল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সময়ের চাহিদার কারণে ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের কোনো বিকল্প নেই। এ কথা মাথায় রেখেই আইএফআইসি ব্যাংকের আধুনিকায়ন ও সেবা বহুমুখীকরণ করা হচ্ছে। মোহাম্মদ আবদুল্লাহ্ বলেন, আইএফআইসি ব্যাংক প্রতিটি কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের একটু বেশি সুবিধা ও ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আরও বেশি ব্যাংকিং সেবা ও সুবিধা দিয়ে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে আইএফআইসি ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।