ঢাকার যাত্রাবাড়ীতে সিটি ব্যাংকের এসএমই সেবাকেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার যাত্রাবাড়ীতে সম্প্রতি সিটি ব্যাংক লিমিটেডের নবম এসএমই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। এই সার্ভিস সেন্টারে অনলাইনের মাধ্যমে এসএমই ও রিটেইল ব্যাংকিং এবং ফরেন রেমিট্যান্স সেবা পাওয়া যাবে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) রায়হান উল আমিন নতুন এই এসএমই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি ব্যাংক লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জাহিদ হোসেন, হেড অব মিডিয়াম এন্টারপ্রাইজ বিজনেস সাদাত আহমেদ খানসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।