ঢাকার যাত্রীদের জন্য এমিরেটসের সুবিধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইন ঢাকা থেকে তাদের নেটওয়ার্কভুক্ত ইউরোপের ৩৭টি ও যুক্তরাষ্ট্রের ১০টি গন্তব্যে বিশেষ সুবিধা দেবে। সে অনুযায়ী সব ধরনের করসহ ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে রিটার্ন ভাড়া হবে সর্বনিম্ন এক হাজার ২২০ মার্কিন ডলার। আর ইউরোপের ইতালি ও যুক্তরাজ্যে সর্বনিম্ন ভাড়া হবে যথাক্রমে এক হাজার ৫৫ ও এক হাজার ১৮৪ ডলার। এই সুবিধা নিতে হলে বিজনেস ও ইকোনমি শ্রেণির যাত্রীদের আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এমিরেটসের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অফিস, ট্রাভেল এজেন্সি এবং অনলাইনের (www.emirates.com/bd) মাধ্যমে টিকিট কিনতে হবে। আর ভ্রমণের সময়সীমা হলো ৫ ডিসেম্বর থেকে ৩১ মার্চ, ২০১৫ পর্যন্ত। বিজ্ঞপ্তি