ঢাকার রোকেয়া সরণিতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের শোরুম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রোকেয়া সরণির শেওড়াপাড়ার ২১৯/৯ পশ্চিম কাফরুলে সম্প্রতি ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি শোরুম বা বিক্রয় ও প্রদর্শনকেন্দ্র খোলা হয়েছে।শোরুমটির উদ্বোধন অনুষ্ঠানে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, বর্তমান চেয়ারম্যান মো. সানাউল্লাহ্ সাহিদ, পরিচালক মো. জাফরউল্লাহ্ সাহিদ, মহাব্যবস্থাপক এস এ জুনায়েদ, এন এস এম মো. শওকত আলী, বিক্রয় ব্যবস্থাপক এম এ আজিজ এবং স্যামসাংয়ের ঢাকা অফিসের রিয়াজুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল দেশে স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাজারজাত করে। বিজ্ঞপ্তি।