ঢাকার রোকেয়া সরণিতে এক্সপোজ ফার্নিচারের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুরের বেগম রোকেয়া সরণির তালতলায় সম্প্রতি এক্সপোজ ফার্নিচারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া এবং এক্সপোজ ফার্নিচারের পরিচালক হারুন অর রশীদ শাখাটির উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির এমডি স্থপতি আলমগীর বিপ্লব, চেয়ারম্যান আমিনা মোস্তফা শিভা উপস্থিত ছিলেন।এই শোরুমে অত্যাধুনিক বেড, ডাইনিং টেবিল, সোফা সেট, আলমারিসহ যাবতীয় আসবাব রয়েছে। এ ছাড়া ঘর সাজানোর জন্য টেবিল ল্যাম্প, বেডস্ট্যান্ড ল্যাম্প, ঝুলানো লাইট, ঝারবাতি, ডিজাইন প্লেট, ক্রোকারিজ সেট, পেইন্টিংস, পটারি প্রভৃতি রয়েছে। বিজ্ঞপ্তি।