ঢাকার শেয়ারবাজার: সাধারণ সূচক বেড়েছে ১৭.৩৪ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ রোববার সাপ্তাহিক লেনদেনের শুরুতে সাধারণ সূচকের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। আজ লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১৭ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭৬০ পয়েন্টে। এ ছাড়া আজ মোট এক হাজার ৮৫২ কোটি টাকার লেনদেন হয়।আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৪টি প্রতিষ্ঠানের, কমেছে ৯৯টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো টেক্সটাইল, নাভানা সিএনজি, বেক্সিমকো, বিএসআরএম স্টিলস ও ইউনাইটেড এয়ারওয়েজ।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, সিটি জেনারেল ইনস্যুরেন্স ও কেয়া কসমেটিকস।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, সমতা লেদার, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, ফেডারেল লাইফ ইনস্যুরেন্স ও দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড।