ঢাকার শেয়ারবাজারে চাঙাভাব, দুই হাজার কোটি টাকা লেনদেন
ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার চাঙাভাব লক্ষ করা গেছে। আজ সাধারণ মূল্যসূচক ও আর্থিক লেনদেন দুই-ই বেড়েছে, বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। আজ সাধারণ মূল্যসূচক ৪৯ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪৭ দশমিক ১৩ পয়েন্টে।এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট দুই হাজার ৭৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭৯ কোটি টাকা বেশি।আজ বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত আছে চারটির।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্কয়ার ফার্মা, আফতাব অটোমোবাইলস, বেক্সিমকো ও কনফিডেন্স সিমেন্ট।আজ সবচেয়ে বেশি বেড়েছে দুলামিয়া কটনের শেয়ারের দাম। এ ছাড়া দেশ গার্মেন্টস, সাফকো স্পিনিং, ঢাকা ফিশারিজ ও এইচ আর টেক্সটাইল দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো বিএলটিসি, সাভার রিফ্রাক্টরিজ, রংপুর ফাউন্ড্রি, চট্টগ্রাম ভেজিটেবল ও প্রাইম লাইফ ইনস্যুরেন্স।