ঢাকার শেয়ারবাজারে সাধারণ সূচক ও লেনদেন বেড়েছে
ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার সাধারণ মূল্যসূচক ও আর্থিক লেনদেন দুইই বেড়েছে। সাধারণ মূল্যসূচক ৫২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৮৯৭ দশমিক ৫৬ পয়েন্টে।এদিকে, আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট এক হাজার ৯০০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮৪ কোটি টাকা বেশি।আজ বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে চারটির।লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, মেঘনা সিমেন্ট, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও লঙ্কাবাংলা ফিন্যান্স।আজ সবচেয়ে বেশি বেড়েছে প্রথম জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম। এ ছাড়া মেঘনা সিমেন্ট, সিএমসি কামাল, সাফকো স্পিনিং ও ঢাকা ফিশারিজ দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—নিলয় সিমেন্ট, বিএলটিসি, সমতা লেদার, বিএসসি ও শ্যামপুর সুগার মিলস।