ঢাকায় অনলাইন গ্রাহকসেবা চালু করল স্নাইডার ইলেকট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনার্জি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্নাইডার ইলেকট্রিক ঢাকায় গ্রাহকসেবা কেন্দ্র চালু করেছে। গতকাল বুধবার ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান অফিসে সার্বক্ষণিক অনলাইন এই গ্রাহকসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
স্নাইডারের পক্ষ থেকে জানানো হয়, সেবাকেন্দ্রটি এনার্জি-সংক্রান্ত জিজ্ঞাসা, অভিযোগ ও বিক্রয়-পরবর্তী সেবা প্রদানে গ্রাহকের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। গ্রাহকেরা তাঁদের যেকোনো অনুসন্ধান ই-মেইলের ([email protected]) মাধ্যমে জানাতে ও জানতে পারবেন। ২৪ ঘণ্টার মধ্যে একজন প্রকৌশলীর মাধ্যমে অনুসন্ধান পরীক্ষা করে ৪৮ ঘণ্টার মধ্যে তার সমাধান করা হবে।
২০০৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে স্নাইডার ইলেকট্রিক। এটি বিদ্যুত্সংশ্লিষ্ট অবকাঠামো; শিল্প ও ভারী যন্ত্রপাতি; অনাবাসিক ও আবাসিক ভবন; ডাটা সেন্টার; নেটওয়ার্ক প্রভৃতি বিষয়ে সেবা দিয়ে থাকে।