ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ডব্লিউআইইএফের গোলটেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে পঞ্চম বিশ্ব ইসলামিক অর্থনীতি ফোরাম (ডব্লিউআইইএফ) গোলটেবিল।এবারের গোলটেবিলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয়, ইসলামিক ক্ষুদ্র অর্থায়ন এবং বেসরকারি উচ্চশিক্ষা—এ তিনটি বিষয়ে আলোচনা করা হবে। আজ সন্ধ্যায় গোলটেবিলের উদ্বোধন করা হবে। কাল মঙ্গলবার এটি শেষ হবে।ডব্লিউআইইএফ ফাউন্ডেশন এবং সাউথ ইস্ট এশিয়ান কো-অপারেশন (সিয়াকো) ফাউন্ডেশন যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করছে। এতে সহযোগিতা করছে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রিনিউয়ারস।রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার আয়োজকেরা এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ডব্লিউআইইএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী তুন মুসা হিতাম ও ফাউন্ডেশনের মহাসচিব তান স্রি আহমেদ ফুজি, গোলটেবিল আয়োজক কমিটির চেয়ারম্যান সালাহউদ্দিন কাশেম খান, বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার জামাল উদ্দিন বিন সালেহ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।