ঢাকায় অনুষ্ঠিত হলো চতুর্থ কমওয়ার্ড
বাংলাদেশ ব্যান্ড ফোরামের (বিবিএফ) উদ্যোগে গতকাল রোববার ঢাকার একটি হোটেলে চতুর্থ কমওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে।
দেশে ব্যবসা ও বিপণনের ক্ষেত্রে সৃষ্টিশীল যোগাযোগকে উৎসাহিত করতে ও এর স্বীকৃতি দিতে ২০০৯ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে ভারতীয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা জেনেসিস প্রোডাকশনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রহলাদ কাক্কার, ফিউচার ব্র্যান্ড ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সন্তোষ রমেশ দেশাই, পাবলিসিস সাউথ এশিয়ার পরিচালক পার্থ সিনহা, সিঙ্গাপুরভিত্তিক এড এশিয়া মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা-পরিচালক এলিয়ান জি মুর এবং ফিলিপাইনের সেন্টার ফর লার্নিং অ্যান্ড টিচিং স্টাইলসের প্রেসিডেন্ট হেনরি এস টেনেডেরো উপস্থিত ছিলেন।
এবারের কমওয়ার্ড উপলক্ষে ২২০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে গ্র্যান্ড প্রিক্স, স্বর্ণ ও রৌপ্য পদকসহ মোট ১৬ শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।