ঢাকায় আইএজি কার্গোর পণ্য পরিবহন শুরু
ঢাকায় ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ (আইএজি) কার্গো বা পণ্যবাহী বিমান চালাতে শুরু করেছে। হংকং থেকে গত বুধবার আইএজি কার্গোর প্রথম বাণিজ্যিক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।এটি হচ্ছে এই অঞ্চলে আইএজি (ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপের) প্রথম কার্গো ফ্লাইট। বোয়িং ৭৪৭-৮ ফ্রেইটার দিয়ে এটি পরিচালনা করা হচ্ছে। ব্রিটিশ এয়ারওয়েজ ওয়ার্ল্ড কার্গো ব্র্যান্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই ফ্লাইট।বাংলাদেশ, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে আইএজি কার্গোর আঞ্চলিক বাণিজ্যিক ব্যবস্থাপক প্রভিন সিং জানান, ‘ঢাকায় যেহেতু ৭৪৭-৮ ফ্রেইটারকে স্বাগত জানানো হয়েছে, সেহেতু ঢাকা তথা বাংলাদেশের কার্গো শিল্পে পণ্য পরিবহন সেবা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।আইএজি কার্গো বর্তমানে এশিয়ায় সাংহাই, দিল্লি, দুবাইসহ লন্ডন, শিকাগো, আটলান্টা, হিউস্টন প্রভৃতি গন্তব্যে চলাচল করছে। বিজ্ঞপ্তি।